ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচনে মীর মশাররফ হলের ভিপি নির্বাচিত জুবায়ের শাবাব
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মীর মশাররফ হোসেল ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি ১৯১ ভোট পেয়ে জয় লাভ করেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
জুবায়ের শাবাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী।
নির্বাচনে ২১টি হল সংসদের মধ্যে এখনও পর্যন্ত ৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, আশা করা যাচ্ছে শুক্রবার দুপুরের মধ্যে পুরো ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী এই নির্বাচনে ভোট দিয়েছেন। ভোটগ্রহণ গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নিয়ে গিয়ে রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু করা হয়।
এবার জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৯ জন প্রার্থী লড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন, যার মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা