ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জাকসুর চূড়ান্ত ফলাফল সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এখনও চারটি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১৭টি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানান, ‘দুটি টেবিলে ভোট গণনা চলছে। বাকি চারটি কেন্দ্রের গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ফলাফলের দিকে এগোবে। সন্ধ্যার পরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।’
ভোট গণনা বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শুরু হয়। ম্যানুয়ালি গণনা করা ভোটের ফল এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ভোটগ্রহণের সময় সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী।
এছাড়া অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোটগ্রহণ শেষ হওয়ার আগে ছাত্রদল-সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করে। আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষে একই সিদ্ধান্ত নেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ