ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ফয়েজ আহমদ-যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ফয়েজ আহমদ তৈয়্যব আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস এবং ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) উন্নয়ন প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে।
দুই পক্ষ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশ, ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (পিডিপিও), ডেটা গভর্ন্যান্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস দেন। ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ-কাউন্সিলর ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা