ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ২৫ জন আহত
নিজস্ব প্রতিবেদক: বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা কলেজ ক্যাম্পাসে অপ্রত্যাশিত উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে গুরুতর আহতদের মধ্যে ছিলেন মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪)।
বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতারা কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ হামলা চালায়, এতে অন্তত ২০ জন আহত হন।
অন্যদিকে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ডাকসু নির্বাচনের পর থেকেই ছাত্রশিবির কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। তখন ছাত্রশিবির আমাদের ওপর হামলা চালায়। ছাত্রদলের অন্তত ৮ জন কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।’
শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জানান, মুলাদী থেকে ছয়জন আহত ভর্তি হয়েছেন এবং তাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলমান।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস