ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টাইগার অধিনায়ক হংকংকে হালকাভাবে নিচ্ছেন না
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শারজাহ’র শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাগজে-কলমে ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ টাইগার অধিনায়ক লিটন দাস।
তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০১৪ সালে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে লজ্জাজনক হারের সেই স্মৃতি এখনো তাজা। তাই অপেক্ষাকৃত দুর্বল দল হলেও পুরো মনোযোগ দিয়ে খেলতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
বুধবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ক্রিকেট অনিশ্চিত খেলা। যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। আমাদের প্রথম লক্ষ্য হবে ম্যাচ জেতা।
সংযুক্ত আরব আমিরাতের প্রচণ্ড গরম নিয়েও কোনো অজুহাত খুঁজছেন না তিনি। লিটনের ভাষায়, মাঠে নামতে আমাদের কোনো সমস্যা হয়নি। বেশিরভাগ খেলোয়াড় আগেও এখানে খেলেছে। গরম সবার জন্য সমান। তাই শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
ম্যাচের আগে শক্তি সঞ্চয়ের জন্য অনুশীলন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দল। সাম্প্রতিক ম্যাচগুলোতে টপ অর্ডারের ধারাবাহিকতায় মিডল অর্ডারকে খুব একটা পরীক্ষা দিতে হয়নি। তবে লিটনের বিশ্বাস, দায়িত্ব এলে তারা তা সামলাতে পারবে।
আমি বিশ্বাস করি, যখনই প্রয়োজন হবে, মিডল অর্ডার দায়িত্ব নেবে। তারা আগেও করেছে, আবারও করবে।
আফগানিস্তান হংকংকে ৯৪ রানে হারানোয় রান রেটের প্রসঙ্গ উঠলেও লিটনের কাছে সেটি দ্বিতীয় লক্ষ্য।
অবশ্যই রান রেট মাথায় থাকবে। তবে অযথা ঝুঁকি নিয়ে ম্যাচ হারার কোনো মানে নেই। প্রথম লক্ষ্য জেতা, তারপর পরিস্থিতি বুঝে লক্ষ্য বদলানো যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)