ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালো ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তাদের প্রার্থীরা।
ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করেন, “তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ভোটার তালিকায় ছবি নেই, ২১ নম্বর হলে মব সৃষ্টি হয়েছে। এমনকি জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলাও হয়েছে।”
তিনি আরও দাবি করেন, “এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরবরাহকৃত ওএমআর মেশিন দিয়ে ভোট চলছে। ১০ থেকে ২০ শতাংশ ব্যালট আগেভাগেই শিবিরকে দেওয়া হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে।”
ভিপি প্রার্থী শেখ সাদী হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বৈশাখী আরও অভিযোগ করে বলেন, মেয়েদের হলে একই শিক্ষার্থীকে একাধিকবার ভোট দিতে দেখা গেছে। শিবিরপন্থী সাংবাদিকরা ছাত্রদল প্রার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন। তিনি নির্বাচনকে ‘কারচুপি ও প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন ঘটছে না বলেই বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪ বুথে ভোট হচ্ছে। বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)