ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়ন: রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে পথরেখা
নিজস্ব প্রতিবেদকঃজাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের জন্য একটি আগামীর পথরেখা তৈরি হবে। তিনি উল্লেখ করেন, যদিও কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, ৮৪টি বিষয়ের অধিকাংশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, যা এক ধরনের রাজনৈতিক ঐকমত্যকে নির্দেশ করছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক আলী রীয়াজ জানান, ৩১ জুলাই আনুষ্ঠানিক বৈঠক শেষ হলেও, সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বিশেষ করে অঙ্গীকারনামা সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই আলোচনায় দুই সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী ও দুইজন আইনের শিক্ষক মতামত দিয়েছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শও করা হয়েছে।
তিনি বলেন, কমিশন এই প্রক্রিয়ায় কিছু চাপ প্রয়োগ করতে চায় না। কিছু বিষয় বাস্তবায়ন সম্ভব কিনা তা আলোচনা করা হয়েছে। বৈঠকের শেষে প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান সরকারকে জানানো হবে। যত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকে তত দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি অব্যাহত ও দৃঢ় সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন— বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক