ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সেই জ্বালাময়ী জালালের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হওয়ায় গত কয়েকদিন ধরেই পুলিশি হেফাজতে ছিলেন।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে জালালের জামিন পাঁচ হাজার টাকা মুচলেকায় মঞ্জুর করেন।
ঘটনা ঘটে গত ২৬ আগস্ট মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে। ওই সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক ছুরিকাঘাতের শিকার হন। ঘটনার পর পুলিশ জালালকে আটক করে এবং পরদিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জালাল টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী এবং সদ্য শেষ হওয়া ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী ছিলেন। নির্বাচনে কারাগারে থাকা অবস্থায় তিনি মোট ৮টি ভোট পান।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন