ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচন: শিবিরের বিরুদ্ধে একাধিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কয়েকটি হলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ছাত্রদল ও বাগছাস সমর্থিত প্রার্থীরা দাবি করেছেন, ছাত্রশিবিরের সমর্থকরা নিয়ম লঙ্ঘন করে বিভিন্ন হলে শিক্ষার্থীদের ব্যালট পেপার বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালীন কবি নজরুল হল ছাত্রদল নেতারা জানান, ভোর ৬টার কিছু পর শিবির সভাপতি মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং তারপর বের হন।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মতিউর রহমান অভিযোগ করেছেন, ২১ নং হলে শিবির সমর্থকের কাছ থেকে লিফলেট পাওয়া যায়। বাগবিতণ্ডার একপর্যায়ে কেউ লিফলেট নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, “ভিডিওতে সব স্পষ্ট দেখা যাচ্ছে। বোরহান স্যারের সামনে প্রতিবাদ করলেও তারা মব সৃষ্টি করার চেষ্টা করেছিল।”
বাগছাস সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তৌহিদ সিয়াম জানান, “রবীন্দ্রনাথ হলের তথ্য ও গ্রন্থাগার সম্পাদক প্রার্থী রাশেদুল ইসলাম লিখন এবং শিক্ষা ও গবেষণা প্রার্থী আবু উবায়দা ওসামাকে আমরা প্রচারণাপত্র বিতরণ অবস্থায় পেয়েছি। এছাড়া বেশকিছু হলে হাতে নাতে পোস্টার ও হ্যান্ডবিল ধরা পড়েছে। আমরা লিখিত অভিযোগ কমিশনে দেব।”
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “যে কেউ আচরণবিধি লঙ্ঘন করবে, সে যেকোনো দলেরই হোক না কেন আমরা ব্যবস্থা নেব।”
অপরদিকে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ জানিয়েছেন, “আমরা কেবল ২১ নং হলে প্রচারণা করেছি এবং প্রভোস্ট স্যারের অনুমতি নিয়েই করেছি। অভিযোগ আসার পর আমরা তা বন্ধ করেছি।”
উল্লেখ্য, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)