ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লিটন-তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলে একাধিক রেকর্ড
ডুয়া ডেস্ক: টানা ছয় ম্যাচ হারের পর রেকর্ড গড়া ম্যাচ খেললো ঢাকা ক্যাপিটালস। যেনো ঝড় উঠেছেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার দিনে ঝড়োয়া ইনিংস খেললেন লিটন কুমার দাস। বিপিএলের রেকর্ড বুক ওলটপালট করে দেয়া এক সেঞ্চুরি করলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আজ রবিবার (১২ জানুয়ারি) বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি পেলেন এই মাঠ থেকেই। সেঞ্চুরি পেয়েছেন তার ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিম নিজেও। তাতেই সিলেটে রেকর্ডবুক পুরোপুরি তছনছ হলো আরেকবার। দুরন্ত রাজশাহীর বিপক্ষে ২০ ওভারে ২৫৪ রান করেছে ঢাকা।
বিপিএলের এই ম্যাচে যত রেকর্ড-
বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনার লিটনের। এদিন ৪৪ বলে ১০০ রান করে রেকর্ড গড়েছে লিটন। অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বাহাতি খেলোয়াড় ক্রিস গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।
বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।
আজকের ম্যাচে রেকর্ডের পাতায় নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। ১০৮ রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন লিটন ও তানজিদের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তানজিদ তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন ২৪১ রান। এই জুটিই ভেঙেছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালস থেমেছেন ১ উইকেটে ২৫৪ রান নিয়ে। বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।
এছাড়াও আজকের ম্যাচটি প্রথম উইকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ১ম উইকেটে তুলেছিলেন ২২৯ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)