ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া, আপনাদের দায়িত্ব প্রশ্ন করা: সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি। আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া। আপনাদের দায়িত্ব প্রশ্ন করা।"
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ছবিটি পোস্ট করার পর তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডাকসুর নতুন জিএস এসএম ফরহাদ এবং এজিএস মহা. মহিউদ্দীন খানের সঙ্গে তোলা ওই ছবিতে তাদের উৎসাহ দিয়ে অনেকেই মন্তব্যের ঘরে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ দোয়া ও ভালোবাসাও জানিয়েছেন।
আমজাদ হোসেন হৃদয় নামের একজন মন্তব্য করেছেন, "শুভেচ্ছা আপনাদের। অতীত-বর্তমান-ভবিষ্যৎ সব জায়গায় ডাকসুতে এই অর্জন আপনাদের শীর্ষে থাকবে। আশা করি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। একইসঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের নিয়েই কাজ করবেন।"
মাকামে মাহমুদ লিখেছেন, "আশা করি, ঢাবির শিক্ষার্থীরা তাদের নির্বাচিত ভিপিকে সর্বদা যেকোনো যৌক্তিক কাজে পাশে পাবে। আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।"
মোবারক হোসাইন নামের আরেকজন ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, "দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন ও সমালোচনা করেই যাব। আপনাদের শান্তি নেই। ইশতেহার কালেক্ট করে রাখছি, সামনে কঠিন ধরা দেব শিবির নেতাদের।"
রায়হান সবুজ নামের একজন নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে লিখেছেন, "আপনারা যেন জাতির এই আমানতকে রক্ষা করতে পারেন।"
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসুর ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বুধবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয় লাভ করেন, যা এক উল্লেখযোগ্য ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)