ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক ও মন্ত্রণালয়ে বিএসইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির প্রমাণ পাওয়া গেছে বহুল আলোচিত ও সমালোচিত বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুর বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন-দুদককে চিঠি দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনের বৈঠক শেষে জানা যায়, বিষয়টি শুধু বিনিয়োগকারী নয়, একজন সরকারি কর্মকর্তার সঙ্গেও সংশ্লিষ্ট থাকায় এটি বিশেষভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিএসইসি সূত্র জানায়, আবুল খায়ের হিরু বর্তমানে সরকারের একটি অধিদপ্তরে কর্মরত আছেন। তদন্ত কমিটির প্রতিবেদনে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত অনিয়ম ও কারসাজিতে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এ অবস্থায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুই প্রতিষ্ঠানে প্রেরণ করে কার্যকর করা হবে। প্রথমত, আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি পাঠানো হবে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দ্বিতীয়ত, তিনি সরকারি কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বিএসইসি।
এছাড়া, একই শেয়ারের লেনদেন কারসাজিতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনটি দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ বাজারে অনিয়ম ঠেকাতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি, এটি ভবিষ্যতে শেয়ার কারসাজিতে জড়িতদের জন্য কড়া বার্তাও বহন করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা