ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
নির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্ত ও দোষীদের বিচারের দাবি বাগছাসের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণের দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং এই ঘটনাগুলির তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্যসচিব জাহিদ আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনে একাধিক ব্যালট পেপার আগেই পূরণ অবস্থায় পাওয়া গেছে। রোকেয়া হলে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ বন্ধ ছিল, আর ভোট গণনার এলইডি স্ক্রিন একাধিকবার বন্ধ হয়ে যাওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংগঠনটি জানিয়েছে, এ ধরনের অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তারা দায়ী। তারা জোর দাবি জানিয়েছেন, এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশ করেছে, সেই রায়কে তারা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় সচেষ্ট থাকবে।
সংগঠনটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের স্থিতিশীল পরিবেশে ডাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানায়। তারা আশা প্রকাশ করেছে, ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা আগামী বছরগুলোতেও বজায় থাকবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস