ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের হামলার বিরুদ্ধে কাতারের পাশে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকঃ কাতারে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে বাংলাদেশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, এই বেআইনি ও বিনা প্ররোচনায় হামলার ঘটনায় বাংলাদেশ তার ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতার সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি জানাচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রচলিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি তাদের অব্যাহত অবজ্ঞারই প্রতিফলন। এ ধরনের হামলা বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার সব ধরনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি