ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
১০ ভোট পেলেন সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অন্যান্য হলে ভরাডুবি সত্ত্বেও জগন্নাথ হলের ফলাফলে চমক দেখা দিয়েছে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম এখানে মাত্র ১০ ভোট পেয়েছেন, যেখানে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট।
জগন্নাথ হলে একই পদে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ২১ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৭১ ভোট এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা ২৭৮ ভোট পেয়েছেন।
জিএস পদে একই হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম ৩৯৮ ভোটে এগিয়ে রয়েছেন। ছাত্রশিবির প্যানেলের ফরহাদ মাত্র ৫ ভোট পেয়েছেন। এছাড়া বাকের মজুমদার ২৭, মেঘমল্লার বসু ১১৭০, আশিক ৭ এবং আরাফাত ১৬৯ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রদল প্যানেলের মায়েদ পেয়েছেন ১১০৭ ভোট, যেখানে ছাত্রশিবিরের মহিউদ্দিন মাত্র ৭ ভোট পেয়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)