ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচনে তিন হলের ফল প্রকাশ, এগিয়ে যারা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত তিনটি হলের ফল প্রকাশ করা হয়েছে। ফজলুল হক মুসলিম হল, সুফিয়া কামাল হল ও অমর একুশে হল—এই তিন কেন্দ্রেই ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম।
ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। দ্বিতীয় স্থানে থাকা ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট। এ হলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৪৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট।
কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে সাদিক কায়েমের প্রাপ্ত ভোট ১,২৭০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৪৮৫ এবং ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট।
অমর একুশে হলে ভিপি পদেও সাদিক কায়েম সবার শীর্ষে আছেন ৬৪৪ ভোট নিয়ে। তার পরেই রয়েছেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন ১৪১ ভোট। জিএস পদে এখানে শিবিরের এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৫২১ ভোট, যা তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।
এ তিন হলের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমের সুস্পষ্ট অগ্রগামিতা লক্ষ্য করা যাচ্ছে। জিএস ও এজিএস পদেও একই ধারা দেখা গেছে, যেখানে শিবিরপন্থি প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস