ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে সিনেট হলে উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার টানটান উত্তেজনায় মুখরিত। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শত শত শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকরা ভিড় জমিয়েছেন। রাত সোয়া ১১টার দিকে সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য সিনেট হলে ডাকা হলেও তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে পড়েন। পরিস্থিতি এমন যে, হলরুমের ভেতরে দাঁড়ানোরও জায়গা নেই, চারপাশ কানায় কানায় পূর্ণ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ফল ঘোষণা না হলেও প্রত্যাশিত ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হলের ভেতর ও বাইরে জড়ো হওয়া শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা ও আগ্রহ আরও বেড়ে গেছে।
এবার ডাকসুতে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ৬২ জন ছাত্রী বিভিন্ন পদে লড়ছেন। এছাড়া ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য এক হাজার ৩৫ জন প্রার্থী ভোটে লড়ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস