ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির প্রবেশমুখে অযথা ভিড় না করার আহ্বান ডিএমপির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট শেষে এখন চলছে ফল গণনার কাজ। এই প্রক্রিয়াকে ঘিরে শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের ভিড়ে ক্যাম্পাস এলাকা গরম হয়ে উঠলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং ফল গণনা চলছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতা জড়ো হচ্ছেন। তবে অযথা ভিড় না করার জন্য ডিএমপির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায়, প্রায় প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে শিক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসের বাইরে জড়ো হন জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস