ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক, বড় অসঙ্গতি মেলেনি: শিক্ষক নেটওয়ার্ক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। তবে, ভোটগ্রহণ প্রক্রিয়ায় কিছু ঘাটতির কথাও তারা তুলে ধরেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দলের সদস্য অধ্যাপক সামিনা লুৎফা ও অধ্যাপক গীতি আরা নাসরিন এসব মন্তব্য করেন।
অধ্যাপক গীতি আরা নাসরিন জানান, এ পর্যন্ত বড় ধরনের কোনো অসঙ্গতি তাদের চোখে পড়েনি। অন্যদিকে, অধ্যাপক সামিনা লুৎফা ভোটগ্রহণের মান নিয়ে কিছু প্রশ্ন তোলেন। তিনি বলেন, অনেক ভোটার বুথের কলম নিয়ে বেরিয়ে গেছেন এবং পরে নিজেদের বলপয়েন্ট দিয়ে ভোট দিয়েছেন। এমন ব্যালট যদি মেশিনে রিড না হয়, তবে এর দায়ভার কার ওপর পড়বে, সেই প্রশ্ন তিনি রাখেন।
অধ্যাপক সামিনা লুৎফা আরও বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলেও, এর মান কেমন ছিল তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। নির্বাচনী পরিবেশে গুজব, অস্থিরতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং তথ্যগত ঘাটতি লক্ষ্য করা গেছে। অনেক প্রার্থী ও পোলিং এজেন্ট সময়মতো প্রবেশপত্র পাননি, কেউ দেরিতে পেয়েছেন, আবার কারও আবেদন সত্ত্বেও অনুমতি মেলেনি।
পর্যবেক্ষণে উঠে এসেছে যে, দুটি হলকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সমভাবে কাজ করেননি এবং কোথাও কোথাও অস্বচ্ছতা ছিল। কিছু কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ধীরগতিতে। রোকেয়া হলে সহকারী প্রক্টরের সঙ্গে ছাত্রদলের বাকবিতণ্ডার কারণে ভোটগ্রহণ ব্যাহত হয় এবং ভোটারের উপস্থিতি কমে যায়।
অধ্যাপক সামিনা অভিযোগ করেন, অনেক কেন্দ্রেই প্রার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। গেটকিপারদের কাছে যথাযথ তথ্য না পৌঁছানোর কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তার মতে, এ ধরনের অব্যবস্থাপনা না থাকলে নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য বলা যেত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)