ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ডাকসু ভোট গণনায় কোনো অনিয়ম বরদাস্ত নয়: জিএস প্রার্থী মেঘমল্লার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু ভোট গণনার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
মেঘমল্লার বসু বলেন, ডাকসু নির্বাচন ঘিরে নানা ধরনের অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেন, অমর একুশে হলে আগে থেকে ভরাট করা ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। রোকেয়া হলে ভিপি এবং জিএস পদে এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নাম বসিয়ে দেওয়া ব্যালট শিক্ষার্থীদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া, শহিদুল্লাহ হলে শিবিরের পূরণ করে রাখা ব্যালট তালিকা ভোটার কেন্দ্রের ভেতরে আগে থেকেই রাখা হয়েছিল। ভুয়া ভোটারের ঘটনা এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাদের ডাকে সাড়া দিয়ে ব্যাপকভাবে ভোট দিতে এসেছেন এবং আমরা হাই টার্নআউটের নির্বাচন দেখতে পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।" তবে, ভোট গণনাকে কেন্দ্র করে "ধোঁয়াশার সৃষ্টি হয়েছে" বলে তিনি উল্লেখ করেন। মেঘমল্লার জানান, ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে সাদিক কায়েম এবং শিবিরের প্রার্থীরা উপস্থিত হয়েছেন এবং একাধিক জায়গায় এলইডি লাইট নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনাকে "টেকনিক্যাল ফল্ট" হিসেবে দেখানো হয়েছে।
জিএস প্রার্থী মেঘমল্লার বসু আরও বলেন, "আমরা এখনও খবর পাচ্ছি ভোট কাউন্টিংয়ের যে নিয়মকানুন সেগুলো মানা হচ্ছে না। কিন্তু আমরা বলতে চাই, ভোট কাউন্টিংয়ের ক্ষেত্রে যদি কোনও ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটানো হয় সেটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজ মেনে নেবে না।" তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদেরও সমালোচনা করেন।
তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, "ভোট কাউন্টিংয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। হারি-জিতি যাই হোক না কেন, আমরা কে কত ভোট পেয়েছি সেটা জানার অধিকার আমাদের রয়েছে। তাই সব মত-দ্বিমতের ঊর্ধ্বে উঠে, আমাদের ভোট কাউন্টিং যাতে সুষ্ঠু হয় সেটি নিশ্চিত করার কাজে থাকতে হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম