ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা আগামীকাল বুধবারও (১০ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ বুধবারও ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দফায় ছুটির সিদ্ধান্তে পরিবর্তন এনেছিল। প্রাথমিকভাবে ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর - মোট চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যেতে পারে এবং এতে ভোটের ওপর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় অনেক প্রার্থী ছুটি বাতিলের দাবি তোলেন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথমে ছুটি কমিয়ে তিন দিন করা হয়। এরপরও আপত্তি ওঠায়, শুধুমাত্র ভোটের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ফল প্রকাশে বিলম্ব হওয়ায়, বুধবারও ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার প্রয়োজন পড়লো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)