ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। এতে ভরিপ্রতি ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। স্বর্ণের এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর (প্রতি ভরি/১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।
এর আগে সোমবার ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরির দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা, যা এতদিন ছিল ইতিহাসের সর্বোচ্চ। সেই দাম কার্যকর হয়েছিল ৯ সেপ্টেম্বর থেকে।
২০২৫ সালে এ পর্যন্ত স্বর্ণের দর সমন্বয় করা হয়েছে ৫২ বার। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে, আর ১৬ বার কমানো হয়েছে।
অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ হাজার ৭২৬ টাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)