ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে থমথমে পরিস্থিতি, বাড়ানো হয়েছে নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: দিনভর তুলনামূলক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল ঘোষণার অপেক্ষায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিকেল থেকেই জামায়াত-শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সমবেত হতে থাকেন। এ কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতপন্থি দুটি গ্রুপের নেতাকর্মী জড়ো হয়েছেন। একইভাবে শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বরেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ভোট কারচুপির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা স্লোগান দেন এবং ফলাফল ঘোষণার স্বচ্ছতা দাবি করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম রাতে সাংবাদিকদের বলেন, ফলাফল ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি জানান, সন্ধ্যার পর থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। যেকোনো অস্থিতিশীলতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো