ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার চলছে ডাকসু নির্বাচনের ভোট গণনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে শুরু হয়েছে ভোট গণনা, যা এবার প্রথমবারের মতো কার্জন হলের বাইরে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই অভিনব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
কার্জন হলের সামনে শত শত উৎসুক জনতা ও ভোটাররা এলইডি স্ক্রিনে সরাসরি প্রতিটি ভোটের হিসাব দেখতে ভিড় করেছেন। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনা হওয়ায় ভোটারদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, দুপুর আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ শতাংশ, এবং নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়েছে। এছাড়া, কবি জসিম উদদীন হলে ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৩৫০ জন এবং মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। জসিমউদ্দীন হলে এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। ডাকসুতে মোট ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন ছাত্রী বিভিন্ন পদে লড়ছেন।
বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা শেষে আজই সকল পদের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)