ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মন্ত্রীদের গাড়ি কেনার প্রস্তাব বাতিল করলো অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন,
“জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে অর্থ মন্ত্রণালয় তা বাতিল করেছে। এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয় কোনো গাড়ি কিনছে না—এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয়।”
তিনি আরও জানান,
“আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করা হয়েছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এই গাড়িগুলো নির্বাচন চলাকালে ব্যবহৃত হবে।”
এদিকে, বাংলাদেশ থেকে আগামী কয়েক দিনের মধ্যে এক লাখ দক্ষ কর্মী নিতে যাচ্ছে জাপান। ড. সালেহউদ্দিন আহমেদের সাম্প্রতিক জাপান সফরে দেশটির সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়। তবে জাপানে কাজ করতে জাপানি ভাষাজ্ঞান বাধ্যতামূলক থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি