ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির চারপাশে রাজনৈতিক কর্মীদের ভিড় বাড়ছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায়। ভোট শেষ হওয়ার পর থেকে সিনেট ভবনের সামনে শিক্ষার্থীসহ বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতেও ধীরে ধীরে মানুষের উপস্থিতি বেড়েছে।
দুপুরের পর থেকেই গণতন্ত্র ও মুক্তি তোরণের সামনে ২০০ থেকে ৩৫০ জন মানুষ জড়ো হন। বকশিবাজার মোড়েও অন্তত দুই শতাধিক মানুষের ভিড় দেখা গেছে। তবে পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কিছুটা কম ছিল।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গণতন্ত্র ও মুক্তি তোরণের সামনের রাস্তা ঘিরে কয়েক শত মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ দলবদ্ধভাবে অবস্থান করছেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বকশিবাজার মোড়ে একই ধরনের চিত্র চোখে পড়েছে। অন্যদিকে পলাশী মোড়ে লোকজনের সংখ্যা কম হলেও আশপাশে অবস্থান করা মানুষের গতিবিধি ছিল বেশ লক্ষ্যণীয়।
তবে উপস্থিত জনতার কেউই নিজেদের পরিচয় বা উপস্থিতির কারণ প্রকাশ্যে বলতে চাননি। সাংবাদিকরা প্রশ্ন করলে অনেকেই নীরবে পাশ কাটিয়ে যান, কেউবা শুধু হাসি দিয়ে এড়িয়ে যান। রাজনৈতিক নেতাকর্মীরাও প্রকাশ্যে স্বীকার করেননি যে তারা সমর্থকদের জড়ো করছেন। ফলে ভিড় বাড়লেও এর উৎস অজানাই রয়ে গেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশপথগুলোতে এবং ক্যাম্পাসের ভেতরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি চোখে পড়ছে।
তবে ভিড়ের একটি বড় অংশ রাজনৈতিক দলের কর্মী হতে পারে বলে আভাস মিললেও আনুষ্ঠানিকভাবে কোনো দলই বিষয়টি স্বীকার করেনি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, ছয় বছর পর অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)