ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
যারা লুকিয়ে ছিল তাদের ভোট দেওয়ার আগে আবার ভাবুন: হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রথমবার অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাসউদ লিখেছেন, “হে ঢাবি, ভোট দেওয়ার আগে একবার ভাববেন—৫ তারিখের আগে কাদের চিনতেন, কারা আপনাদের পাশে দাঁড়িয়েছে, কারা দুঃসময়ে মার খেয়েছে কিংবা জেল খেটেছে। তারপরই ভোটটা দিন।”
তিনি আরও বলেন, “৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, যখন শিক্ষার্থীরা ছাত্রলীগের নির্যাতনের শিকার হচ্ছিল তখন যারা সেই একই ছাত্রলীগের মিছিলে যেত—তাদের ভোট দেওয়ার আগে আবার ভাবুন। অতোটা অপরিণামদর্শী হবেন না।”
পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, ডাকসু নিয়ে এটিই তার প্রথম ও শেষ মন্তব্য।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)