ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সিলেটের
ডুয়া নিউজ: রংপুরের নুরুর হাসান সোহান হতে পারলেন না খুলনার আবু হায়দার রনি। ঢাকার বিপক্ষে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিলো রংপুর রাইডার্সের। ছয় ও চারের ফুয়ারায় ৩০ রান নিয়ে দলকে জিতিয়েছিলেন সোহান। যদিও রনির সামনে কাজটা সোহানের চেয়ে সহজই ছিল। শেষ ওভারে রনির প্রয়োজন ১৯ রান। প্রথম তিন বল থেকে দুটি বাউন্ডারির মাধ্যমে ৯ রান নিয়ে আবু হায়দার রনি তেমনই শ্বাসরূদ্ধকর একটা সমাপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। তবে চতুর্থ বলে বাউন্ডারিতে ক্যাচ হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি।
রুয়েল মিয়ার নাটকীয় ওভারে পড়লো দুই উইকেট। রান উঠল দশ। তাতেই খুলনা টাইগার্স হারলো ৮ রানের ব্যবধানে। এটা খুলনা টাইগার্সের টানা দ্বিতীয় হার। আর সিলেট স্ট্রাইকার্স পেয়েছে টানা দ্বিতীয় জয়।
আজ রবিবার (১২ জানুয়ারি) সিলেটে দিনের শুরুতেই মাঠভর্তি দর্শকদের আনন্দে ভাসিয়েছিলেন জাকির হাসান এবং রনি তালুকদার। শুরুতে রাখিম কর্নওয়াল এবং জর্জ মানসি ফিরে যাওয়ার পর এই দুই লোকাল খেলোয়াড় যোগ করেছেন ১০৬ রান। ফিফটি ছিল দুজনেরই। যদিও বোলারদের ওপর কিছুটা বেশিই চড়াও হয়েছিলেন জাকির।
সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে আজকের দিনেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। সেই দিনটা রাঙিয়েছেন ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে। রনি থেমেছেন ৪৪ বলে ৫৬ রান করে। শেষে অধিনায়ক আরিফুলের ২১ রানের ক্যামিও সিলেটকে এনে দেয় ১৮২ রানের পুঁজি।
জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছে খুলনার টপ অর্ডার। অস্ট্রেলিয়ান ওপেনার রোসিস্টো ৪৩ রান করলেও ছিলেন ধীরগতিতে। অন্যদিকে বাকিরা সবাই হয়েছেন মোটাদাগে ব্যর্থ। মিডল অর্ডারে ১৮ বলে ৩৩ রান করে অবশ্য খুলনার আশার পালে হাওয়া দেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। কিন্তু তানজিম সাকিবের স্লোয়ারে কাঁটা পড়েন তিনি।
তবু খুলনা হাল ছাড়েনি। লড়াই চলেছে শেষ ওভার পর্যন্ত। শেষদিকে ১৬ বলে ২৮ রান ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। আর আবু হায়দার রনির ব্যাট থেকে এসেছে ৬ বলে ১৪ রান। অবশ্য সেটা খুলনার জয়ের জন্য যথেষ্ট হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)