ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঘণ্টায় ১৩৫০ ব্যালট গণনার সক্ষমতা নিয়ে প্রস্তুত ডাকসু নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি পদসহ মোট ৪১টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী।
ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে ভোট গণনার জন্য অত্যাধুনিক ১৪টি মেশিন ব্যবহার করা হবে। ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, এসব মেশিনের স্ক্যানিং স্পিড ঘণ্টায় ৫০০০ থেকে ৮০০০ পাতা পর্যন্ত। ভোটারদের জন্য ৬ পাতার ওএমআর শিট (কেন্দ্রীয় সংসদের জন্য ৫ পাতা এবং হল সংসদের জন্য ১ পাতা) ব্যবহার করা হবে। একটি মেশিন ঘণ্টায় ৮০০ থেকে ১৩৫০ জন ভোটারের ব্যালট নির্ভুলভাবে গণনা করতে পারবে।
অধ্যাপক জসীম উদ্দিন আরও বলেন, সর্বনিম্ন হিসাব অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১২ হাজার ভোটারের ভোট গণনা করা সম্ভব। যদি ৩০ হাজার ভোট পড়ে, তবে সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যেই গণনা শেষ হয়ে যাবে। একাধিকবার গণনার প্রয়োজন হলেও রাতের প্রথম অংশের মধ্যেই ফল ঘোষণার প্রস্তুতি রয়েছে। ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
এই দ্রুত ও নির্ভুল গণনা পদ্ধতির কারণে শিক্ষার্থীরা ও পর্যবেক্ষকরা আশা করছেন, নির্বাচনের ফলাফল দ্রুততম সময়ে প্রকাশ পাবে এবং স্বচ্ছতা বজায় থাকবে। এতে করে দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের উত্তেজনা আর ফলাফলের অপেক্ষা দ্রুতই শেষ হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)