ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বরখাস্ত হলেন দুদক পরিচালক
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ড. খান মো. মীজানুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদকের একটি অনুসন্ধানের অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহবুবুল আনামের কাছ থেকে ড. খান মো. মীজানুল ইসলাম অনৈতিক সুবিধা নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে। কমিশনের গোপন অনুসন্ধানে এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গত ১৭ আগস্ট ড. খান মো. মীজানুল ইসলাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ২০ আগস্ট চিকিৎসা শেষে দুই লাখ চার হাজার ১৩২ টাকার বকেয়া বিল নিজে পরিশোধ করেননি। বরং, কমিশনের অনুসন্ধানের অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মাহবুবুল আনাম সেই বিলের জিম্মা (গ্যারান্টি) প্রদান করে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করান।
৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের 'অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি'র সভায় এই অভিযোগটি উত্থাপন করা হয়। সভায় ড. খান মো. মীজানুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগের গুরুত্ব এবং রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০০৮ এর ৪৩(১) বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত