ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আগামী ছয় মাসে ভূমিখাতে পরিবর্তনের প্রভাব দেখা যাবে: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভূমি সেবায় জনভোগান্তি কমিয়ে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, আর তার ফল আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, মানুষের মধ্যে থাকা সন্দেহ ও অবিশ্বাস দূর করে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার (১৬১২২) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী কায়সার কামাল উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমি সেবা খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং ছয় মাসের মধ্যেই পরিবর্তনের প্রভাব দেখা যাবে।
তিনি আরও বলেন, কল সেন্টারের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ভূমি সেবা পেতে পারে। একই সঙ্গে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের সক্ষমতা বাড়িয়ে প্রতিদিন অন্তত দুই হাজার মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণের কথাও জানান, যেখানে বর্তমানে দৈনিক সেবা পাচ্ছেন মাত্র দুই থেকে তিনশ’ জন।
প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিষয়ে মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অতীতে এই খাত দুর্নীতির জন্য সমালোচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখেই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত অভিযোগ, আপত্তি ও আপিল নিষ্পত্তির সময় কমাতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথাও জানান।
পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সেবা আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদ-এর সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সেখানে চলমান প্রকল্প দ্রুত শেষ করা এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্র ও ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার নির্দেশনা দেওয়া হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত