ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রবাসীদের মরদেহ দেশে আনা হবে বিনা খরচে: প্রতিমন্ত্রী নুর
নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশিদের মৃত্যু হলে মরদেহ দেশে আনা যেন পরিবারের জন্য আর্থিক বোঝা না হয়—এ লক্ষ্যেই বিনা খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এসব অ্যাম্বুলেন্স বিমানবন্দর থেকে প্রবাসীদের মরদেহ নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দিতে ব্যবহৃত হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগে থেকেই বোর্ডের অধীনে তিনটি গাড়ি ছিল, নতুন দুটি যুক্ত হওয়ায় মরদেহ পরিবহন ব্যবস্থায় গতি আসবে এবং স্বল্প সময়েই দেশের বিভিন্ন এলাকায় মরদেহ পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে আনার বিষয়েও মন্ত্রণালয় কাজ করছে, যাতে শোকাহত পরিবারগুলো আর্থিক চাপ থেকে মুক্ত থাকতে পারে।
এ সময় তিনি বলেন, কোনো প্রবাসীর মরদেহ দেশে এলে তাৎক্ষণিকভাবে পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধন করে বিদেশে গেলে দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত