ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কর্মমুখী শিক্ষা দেশের উন্নয়নে জরুরি: গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক উন্নয়নে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, আমাদের দেশে প্রচুর উচ্চশিক্ষিত লোক রয়েছে, যারা বেকার ও অদক্ষ। এই শিক্ষার কোনো মূল্য নেই উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে সত্যিকার অর্থে জনসম্পদে রূপান্তরিত করতে হলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি দেশের শিক্ষাব্যবস্থায় সামগ্রিক পরিবর্তন আনার ওপর জোর দেন, অন্যথায় শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে বলে সতর্ক করেন এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও উল্লেখ করেন যে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার মূল কারণ দারিদ্র্য। এক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ তারা দক্ষতাভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা এবং বাজারের চাহিদাভিত্তিক শিক্ষা কর্মসূচির ওপর জোর দিচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপদেষ্টা ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যক্তি ক্যাটাগরিতে প্রদীপ বিশ্বাস এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইউসেপ, বাংলাদেশ এই সম্মাননা লাভ করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর