ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শামীমসহ প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবল ও হ্যাকের শিকার
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জানিয়েছেন, তার ফেসবুক আইডি হ্যাকের চেষ্টা চলছে। সোমবার বিকেলে শামীমের ফেসবুকে প্রকাশিত পোস্টে তিনি জানান, আইডি হ্যাকের চেষ্টা চলছে।
এর আগে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক আইডি ডিজেবল করা হয়। আবিদ সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার আইডি ডিজেবল হয়ে গেছে। পরে তিনি আইডি ফেরত পেলেও আবার তা ডিজেবল করা হয়। বিকেলের দিকে আইডি পুনরায় সক্রিয় হয়।
এ ছাড়া ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী মায়েদের ফেসবুক আইডিও ডিজেবল হয়ে গেছে। একই সময়ে ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক আইডিও গায়েব হয়ে গেছে বলে জানা যায়।
এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি উল্লেখ করেছেন, প্রার্থীদের আইডিতে ক্রমাগত সাইবার আক্রমণ করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতিমধ্যেই সাসপেন্ডেড হয়ে গেছে, আর কিছু আইডি বারবার লগআউট হয়ে যাচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস