ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তাহীনতায় উদ্বেগ মুসাদ্দিকের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আংশিক প্যানেলের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের আগের দিন থেকেই নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যথোপযুক্ত নিরাপত্তা দেখতে পাচ্ছি না।”
তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ও বার্তায় ক্যাম্পাসে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে, যা নির্বাচন বানচালের ইঙ্গিত বহন করে। অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে মুসাদ্দিক বলেন, “বারবার আচরণবিধি ভাঙা হলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি। ক্যাম্পাসের বাইরে গিয়ে টাকা খরচ করে খাবার সরবরাহ করা হচ্ছে, প্রশাসন সেদিকে কঠোর পদক্ষেপ নেয়নি।”
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার আক্রমণ, প্রোপাগান্ডা ও বুলিং চলছে। অনেক শিক্ষার্থীর আইডি হ্যাক বা নিষ্ক্রিয় করা হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।মুসাদ্দিক অভিযোগ করেন, শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফোন করে একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট চাইছে কিছু গোষ্ঠী। বিশেষ করে নারী শিক্ষার্থীরা এ ধরনের হয়রানির কারণে আতঙ্কে রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস