ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আবেগে ভেসে সোহেল রানা
নিজস্ব প্রতিবেদক :বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা এখন আর নিয়মিত পর্দায় দেখা না গেলেও চলচ্চিত্র আর সহকর্মীদের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা আজও অটুট। রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই গুণী অভিনেতা।
নতুন ও পুরোনো প্রজন্মের শিল্পীদের ভিড়ে দাঁড়িয়ে সোহেল রানা বলেন,‘আমি ভুল করেছি, ভুল অনেক করেছি। তাই সবার কাছে ক্ষমা চাইছি। যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি।’
তিনি আরও বলেন,‘কে কখন চলে যাব, কেউ জানে না। তাই এই সুযোগে আমার সঙ্গে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন, আমি যদি কারও প্রতি কোনো অন্যায় বা ভুল করে থাকি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। কারণ আমি জানি না, কবে চলে যাব।’
সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। এরপর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমায় প্রথমবার নায়ক হিসেবে অভিনয় করেন।
একই সিনেমা পরিচালনার মাধ্যমে মাসুদ পারভেজ নামেই পরিচালনায়ও আত্মপ্রকাশ ঘটে তার।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল ও জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন সোহেল রানা। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা।
চলচ্চিত্রের প্রতি তাঁর এই গভীর ভালোবাসা এবং সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব আজও তাকে শিল্পীদের কাছে এক প্রেরণার প্রতীক করে রেখেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)