ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে নতুন আইনগত জটিলতা তৈরি হয়েছে। ভিপি পদে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা হওয়া অমর্ত্য রায় জন হাইকোর্টে রিট দায়ের করেছেন, যাতে নির্বাচনের স্থগিতাদেশ জারি করার আবেদন করা হয়েছে।
অমর্ত্য রায় জন ২০১৭-২০১৮ সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তিনি দাবি করেছেন, ভিপি প্রার্থী তালিকা থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারেন না। এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) অমর্ত্য রায় জন জাকসু নির্বাচনের প্রধান কমিশনার, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ পাঠান।
দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জাকসুতে ২৫টি পদের জন্য মোট ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেরকম শীর্ষ দুই পদে (ভিপি) ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সাতটি প্যানেল ঘোষণা করেছে। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, বামপন্থি সংগঠনগুলোর ‘সম্প্রীতির ঐক্য’, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ এবং ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’। এছাড়া কিছু আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে লড়ছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ক্ষেত্রে গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট এক রিট শুনানি শেষে স্থগিতাদেশ দিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। ফলে আগামী ৯ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত সময়েই ঢাবির ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)