ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের সাবেক অধিনায়কের শুভকামনা পেলেন ডাকসু প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জমে উঠেছে ভোটের আমেজ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই নির্বাচন। দীর্ঘ পাঁচ বছর পর আয়োজিত এ ভোটকে ঘিরে প্রার্থীরা নানা চমক দিয়ে প্রচারণা চালিয়েছেন। এরই মধ্যে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি আলোচনায় এসেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের বিশেষ বার্তার মাধ্যমে।
গতকাল (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারণার শেষ দিন। এদিন পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় তকিকে শুভকামনা জানান মিসবাহ-উল হক। তিনি বলেন, “আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনি একজন ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। ইনশাআল্লাহ ৯ সেপ্টেম্বর আপনি সফল হবেন।”
সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তকি। ঢাকা লিগ খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেওয়া এই ক্রিকেটারকে এবারো লড়তে হচ্ছে আরও ১২ জন প্রার্থীর সঙ্গে।
তবে ভোটের আগেই আলোচনায় আসেন তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে। ৬ সেপ্টেম্বর তকি অভিযোগ করেন, জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামিকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। তার দাবি, একজন জাতীয় দলের ক্রিকেটারের উচিত নিরপেক্ষ থাকা। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক হলেও নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি সমর্থন দেওয়া অনুচিত।
উল্লেখ্য, ডাকসুর এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৪৭১ জন। এর মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন নিজেদের প্যানেল দিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)