ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর ভোট গণনা দেখা যাবে এলইডি স্ক্রিনে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জনআস্থা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার প্রথমবারের মতো ভোট গণনার প্রতিটি ধাপ সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা কার্যক্রম প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হবে। এর মাধ্যমে ভোটের ফলাফল গণনার অগ্রগতি শিক্ষার্থী, প্রার্থী ও সংশ্লিষ্ট সবার কাছে তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই পদক্ষেপের ফলে ভোটের ফলাফলের স্বচ্ছতা নিয়ে যে কোনও ধরনের বিভ্রান্তি, জল্পনা বা অনিশ্চয়তা অনেকটাই দূর হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ ছয় বছর পর আবারও এ নির্বাচন হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রচার-প্রচারণা শেষ হয়ে এখন নির্বাচনী আমেজে মুখরিত ক্যাম্পাস। এবারের নির্বাচনে ভোট গণনা পদ্ধতিতে প্রযুক্তির এই সংযোজনকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
সরাসরি গণনা সম্প্রচার কেবল স্বচ্ছতা বাড়াবে না, বরং ভবিষ্যতের বিশ্ববিদ্যালয় নির্বাচন ও গণতান্ত্রিক চর্চার জন্যও একটি উদাহরণ হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)