ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
নির্বাচনী প্রচারণায় কাউকে কষ্ট দিলে ক্ষমা চাচ্ছি: সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদন: শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চলে এ প্রচারণা। প্রচারণাকালে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, এ সময় অনেকের পরিক্ষা ছিলো। অনেকে অসুস্থ ছিলেন। আমাদের কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় মধুর ক্যান্টিনে ডাকসু প্রচারণার সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, আমরা যখন প্রচারণা শুরু করেছি তখন চেষ্টা করেছি প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য। শিক্ষার্থীদের কথাগুলো শোনার জন্য। তবে অনাবাসিক সকল শিক্ষার্থীদের কাছে পৌছাতে পারিনি। এজন্য তাদের নিকট ক্ষমাপ্রার্থী।
তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ভিন্নতা আছে। কিন্তু জুলাই প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা ঘোষণা করছি, "আমাদের বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না।"
এলাকার স্থানীয় নেতারা ফোন দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাবির শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ ফোন করে হুমকি দিলো আর তারা ভোট দিয়ে দিলো। আমি তাদের বলবো আপনারা এই ফোনে প্ররোচিত না হয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রার্থী বেছে নেবেন।
প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। প্রত্যেক শিক্ষার্থীকে সাথে নিয়ে পথ চলতে চাই। আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই যেখানে সকল বৈচিত্রকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সব কথা শোনার চেষ্টা করেছি। আমাদের কথাবার্তা, আচরণ দ্বারা কেউ যাতে কষ্ট না পায় সে চেষ্টা করেছি। আমরা যেখানে গেছি সেখানেই শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস