ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শহীদ পরিবার ও আহতদের মর্যাদাপূর্ণ পুনর্বাসনে সরকারের নতুন পরিকল্পনা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের শিক্ষা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে যথাযথভাবে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।
তিনি জানান, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
উপদেষ্টা বলেন, জুলাইয়ের স্পিরিট তাদের চেতনা ও বীরত্বকে সমুন্নত রেখে শহীদ পরিবার ও যোদ্ধাদের যথাযথ মর্যাদায় পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এজন্য গৃহীত কর্মসূচি দ্রুত বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনে সরকার ইতোমধ্যে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি