ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ইউরোলজি বিভাগের চিকিৎসক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির অন্যতম সদস্য।
স্বাস্থ্য মন্ত্রণালয়েরে প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ এবং ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৫ জন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে ইউরোলজি বিভাগে এই পদোন্নতি দেওয়া হয়।
নতুন পদে যোগদানের ক্ষেত্রে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা তাদের পূর্বের কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন এবং আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে হবে।
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা এক শুভেচ্ছা বার্তায় বলেন, শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান নিঃসন্দেহে অনুকরণীয় এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে। তাঁরা ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সর্বাঙ্গীন সফলতা, দীর্ঘায়ু ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।
নয়ন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর