ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামান্য খারাপের দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, তবে সাম্প্রতিক কয়েক দিনের ঘটনায় এটা একটুখানি খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি আগের মতো স্থিতিশীল করতে।”
রাজবাড়ীতে হঠাৎ অস্থিরতার কারণ এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনের ব্যাঘাতের চেষ্টা করা হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, “রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। ইতিমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি স্পষ্ট হবে।”
কেউ দোষী বা নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বা জন্য পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “তদন্ত না করে আমি আগে কেউ দোষী বলেছেন না। তদন্ত শেষে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি এবং হাটহাজারীর ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ ধরনের ঘটনায় আমরা ব্যর্থ নই। যারা দোষী তাদের আইনের আওতায় আনা হবে। জনগণকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানাই।”
নির্বাচনের সময় জনগণের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যখন জনগণ নির্বাচনের দিকে মনোযোগী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোট কেন্দ্রের দিকে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি