ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে ৩ দিনের হরতাল
বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার গেজেট প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে ৩ দিনের হরতালসহ মোট ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
৭ সেপ্টেম্বর: বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।
৮ সেপ্টেম্বর: হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।
৯ সেপ্টেম্বর: শহরজুড়ে বিক্ষোভ মিছিল।
১০-১১ সেপ্টেম্বর: টানা দুই দিনের হরতাল।
আইনি পদক্ষেপের উদ্যোগ
এমএ সালাম জানান, বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু এবং জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে একটি বাদ দিয়ে তিনটি আসনের প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সর্বদলীয় সম্মিলিত কমিটি ধারাবাহিকভাবে কর্মসূচি ঘোষণা করে আসছে।
নেতাকর্মীরা নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিলেও কমিশন শেষ পর্যন্ত শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই বহাল রেখে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা