ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফের গ্রেপ্তার আলোচিত সেলিম প্রধান
নিজস্ব প্রতিবেদকঃ ক্যাসিনোকাণ্ডে আলোচনায় আসা সেলিম প্রধানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এবার সিসা বার পরিচালনাসহ নানা অবৈধ কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন। তিনি বলেন, “সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার পরিচালনা করছিলেন। সেখান থেকেই ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।”
এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও বিদেশি মদ জব্দ করা হয়।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান ২০২৪ সালে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত