ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সারা বছর সীরাত আলোচনা চালুর আহ্বান জামায়াতের
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, সারা বছর জুড়ে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও চরিত্র নিয়ে গবেষণা, আলোচনা ও প্রচার চালাতে হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির দূত। তিনি “রাহমাতুল্লিল আ’লামীন”—তার দেখানো পথই আজকের অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবতার মুক্তির একমাত্র সমাধান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কুরআনের বাস্তব প্রতিফলনই নবী করিম (সা.)-এর জীবন। তিনি ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক, পথপ্রদর্শক ও আদর্শ ব্যক্তিত্ব।
তার ভাষায়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির প্রকৃত কল্যাণ সম্ভব নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কারও জান্নাতে প্রবেশ সম্ভব নয়, আর আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র উপায় হচ্ছে রাসূলুল্লাহ (সা.)-এর জীবন অনুসরণ।
তিনি বলেন, সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন করা, যুক্তিনিষ্ঠভাবে মানুষের কাছে তুলে ধরা এবং দৈনন্দিন জীবনে তা অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এই আলোচনা কেবল কোনো বিশেষ দিন বা মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর জুড়ে চালাতে হবে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন করি, তা নিয়ে আলোচনা করি এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্ব সাপ দিবস আজ
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?