ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে খালিদ-মাহিনদের প্যানেলের প্রার্থীদের ওপর চাপের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের প্রার্থীদের ওপর মন্ত্রীপাড়া ও বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
খালিদ বলেন, “আমরা একসাথে লড়াই করার জন্য সমন্বিত প্যানেল গঠন করেছিলাম। ঘোষণার আগেই আমাদের প্যানেল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল। এখনো প্রার্থীদের নানা হুমকি ও চাপের মুখে পড়তে হচ্ছে।”
খালিদ অভিযোগ করে বলেন, জিএস পদপ্রার্থী মাহিন সরকারকে প্যানেলে যোগ দেওয়ার কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়। দল ছাড়ার আগেই তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল, যেন তিনি এই প্যানেলে না আসেন। পরে এলাকায়ও তার নেতাকর্মীরা নানা হুমকির শিকার হয়েছেন।
তিনি আরও জানান, শুধু মাহিন সরকারই নন, তাদের প্যানেলের একাধিক প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দেওয়া হচ্ছে। “এভাবে ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অশুভ সংকেত,” মন্তব্য করেন তিনি।
খালিদ বলেন, মাহিন সরকারের সিদ্ধান্তকে কেন্দ্র করে যে সমালোচনা চলছে তা বিভ্রান্তিকর। “জুলাই অভ্যুত্থানের শক্তি কেবল মাহিন নয়, আমাদের প্যানেলের অনেকেই তখন অগ্রণী ভূমিকা রেখেছেন,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এজিএস পদপ্রার্থী এনি বলেন, “কোনো একক ব্যক্তির কারণে আমরা ভাঙব না। চোখে চোখ রেখে বলতে চাই, আমরা সব ধরনের দলীয় লেজুড়বৃত্তির বিপক্ষে। যারা প্রেসক্রিপশনে প্রার্থী হন তারা কিভাবে স্বতন্ত্র দাবি করেন?”
তিনি আরও বলেন, “৯ তারিখে আমরা জিতি বা না জিতি, শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই আমরা বিজয়ী।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)