ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সূর্যসেন হল ছাত্রদলের ইশতেহারে হল বিভ্রাট, স্বীকার করলেন প্রার্থী
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সূর্যসেন হল ছাত্রদল ঘোষিত ইশতেহারে বড় ধরনের বিভ্রান্তির অভিযোগ উঠেছে।
ইশতেহারে বারবার বিজয় একাত্তর হলের অবকাঠামো ও ইতিহাসের উল্লেখ পাওয়া গেছে, যা সূর্যসেন হল থেকে সম্পূর্ণ আলাদা একটি আবাসিক হল।
গত বুধবার ঘোষিত ছাত্রদল সমর্থিত সূর্যসেন হলের প্রান্ত-লিয়ন-গালিব পরিষদের ইশতেহারে ১২ নম্বর দফায় বলা হয়েছে, হলের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে 'বিজয় একাত্তর হল এলামনাই এসোসিয়েশন' গঠন করা হবে।
তাছাড়া, ৬ নম্বর দফায় বিদ্যমান পদ্মা ও যমুনা ব্লকের রিডিং রুমকে স্থানান্তর করে বিলুপ্ত মেঘনা গণরুমকে আধুনিক রিডিং রুমে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু পদ্মা, যমুনা ব্লক ও মেঘনা গণরুম—তিনটিই সূর্যসেন হল নয়, বরং বিজয় একাত্তর হলের অন্তর্ভুক্ত।
এছাড়া, ৪ নম্বর দফায় বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবদান সংরক্ষণের জন্য 'জুলাই স্মৃতিস্তম্ভ' স্থাপন করা হবে।” এই দাবিটিও সূর্যসেন হলের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সূর্যসেন হল সংসদের ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন প্রান্ত বলেন,
“এটা একটি মিস্টেক ছিল। বিকেলের মধ্যেই আমরা সংশোধিত ইশতেহার শিক্ষার্থীদের কাছে নতুন করে পৌঁছে দেব।”
ইশতেহারে এমন ভুলে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আসলেই হল পরিস্থিতি ও ইতিহাস সম্পর্কে প্রার্থীদের পর্যাপ্ত ধারণা আছে কিনা।
চলমান নির্বাচনী প্রচারে এই বিভ্রান্তির প্রভাব পড়বে কি না, তা এখন সময়ই বলবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)