ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সিআইডির জালে ছাত্র আন্দোলন মামলার আসামি যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মো. সুমনকে (৩৭) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, সুমনের স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রামে হলেও তিনি রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকতেন।
উল্লেখ্য, শান্তিনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা ও একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. সুমন এজাহারভুক্ত আসামি ছিলেন।
সিআইডি আরও জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)