ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
কাদেরের পাশে দাড়ালেন ছাত্রদল সভাপতি রাকিব
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি অভিযোগ করেছেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে, এমনকি তার বাড়িতে গিয়ে মাকেও কটূক্তি করা হয়েছে। আতঙ্কগ্রস্ত কাদের লিখেছেন, “ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।”
কাদেরের এই আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রকাশ্যে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ।’
তিনি আরও উল্লেখ করেন, আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী ও তাদের সমর্থকরা শুধু নারী নেতৃত্ব নয়, ভিন্ন মতাদর্শের ছাত্রদেরও আক্রমণ করছে ধারাবাহিকভাবে। এসব অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
আবদুল কাদেরের অভিযোগ, তিনি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এতটুকু দয়া অন্তত আমাকে দেখান, বেঁচে থাকার সুযোগ দিন।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে ৯ দফা ঘোষণা করে আলোচনায় আসেন আবদুল কাদের। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় সাত সমন্বয়ককে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি গণমাধ্যমে পাঠাতেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তিনি। কাদের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন